দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, মালিকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রবিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।
এর আগে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকার বৃহস্পতিবার দেশে সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টায় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করেন, যাতে রাত ৮টা পর্যন্ত ব্যবসার সুযোগ দেওয়া হয়। পাশাপাশি তারা সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকান খোলার অনুরোধও জানিয়েছিলেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, দোকান মালিক সমিতির আবেদনের পর প্রধানমন্ত্রী পুনর্মূল্যায়ন করে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তবে জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এই নিয়মের বাইরে থাকবে।
তিনি আরও বলেন, ‘সবাইকে অনুরোধ করব, নিজের বাসা ও কর্মস্থলে বিদ্যুৎ সাশ্রয় করি। জ্বালানি সাশ্রয় করলে আগামী দিনে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।’
এমএস/